Saturday, 17 August 2013

নভস্যের কবিতা ২




খুনখারাপি
-অনুপম মুখোপাধ্যায়

১

ফাঁসি দেওয়া হুলো বিড়াল
দুলে যাচ্ছে
দুলে যাচ্ছে

দু

আমাদের খামখেয়ালি রোদে
হলদেটে থালায়
আরশোলার ফসিলগুলো

যেমন

তেমন নয়

নণীবালা আর সাহেবের নিখুঁত মামলাগুলো

মরা ইঁদুরে ধাক্কা দিচ্ছে
আনন্দবাজার




২
একটা উঁচু বাড়ির সামনে
একটা অভাবনীয় উঁচু বাড়ির সামনে

লোকটা

বালতিতে
একটু হেলে
গাড়ি ধোয়ার জল বয়ে আনছে

আরেকটা গাড়ি

ওর পিছনে

একটু হেলে

ফুটপাতে উঠে আসতে চাইছে  

3 comments:

  1. 2 ta besh bhalo laglo Anupam da- Alokparna

    ReplyDelete
  2. মরা ইঁদুরে ধাক্কা দিচ্ছে
    আনন্দবাজার besh bolecho to...

    ReplyDelete