Tuesday, 19 December 2017

মৃগশিরার মাসের কবিতা ১১

Seetal Solanki   www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  www.lab333style.com  lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

লুডোর ছক
             -শিবু মণ্ডল 

সাপ লুডোর উষ্ণতায় সিঁড়িধাপ তৈরি হলে
পুট-পুট পায়ে চাঁদ এগিয়ে যায়
ঘর-মিল জুড়ে ছড়ানো রঙ
উল্টে গড়িয়ে পড়ে দানব করের মত

এই রঙে ছোপ-ছাপ ওই রঙে হুড়োহুড়ি
আলোকবর্ষ ব্যবধান রেখে নক্ষত্রের ভিড়
চৌরাস্তার মোড়ে যেন জ্বলে অনন্ত বাতি
এমন সময়ে ধাক্কা খেলে বাইসনবেগে ‘ময় ফিরে আসে

খেলা হয় জলবাতিতে খেলা হয় বর্ষাতি
নিমেষে দান পাল্টে বৃষ্টি ভারী হয়ে ওঠে
সাপের ছোবলে শান্ত পৃথিবী সিঁড়ি বেয়ে ওঠে
১ নং ২ নং ৩ নং ৪নং ৫ নং ৬ নম্বর ধাপে এসে
খেলা শেষ হয়। আবার খেলা শুরুও হয়...

(ছবিঃ শীতল সোলাঙ্কি)

মৃগশিরার মাসের কবিতা ১০

<p>Whether he’s accurately drawing or painting, Matt Andres is a partisan of abstract art. Feeling comfortable both with traditional and digital art, his works invite to meditation and different

সুইসাইড নোট 
                 -অনু সঞ্জনা ঘোষ



পুড়ে গেছে বালি। ঝরে ঝরে পড়েছে স্তূপ পর্বত। পড়তে পড়তে জমা ক্ষয় এখন আগুন। অরণ্য গভীর হলে বাঁধ ভেঙে ফেলে নদী। ভাঙা বাড়ী, ভাঙা ঘর। পোড়া কাঠে ভেসে যায় শুকনো উনোন। মা বালু গোছায়, বালুতে রাঁধে ভাত। হাসপাতাল হেঁটে চলে যায় বনের কাছে। তুমি জাঁকড়ে ধরো আমায়। স্মৃতি খুলে যায় গভীর ঘ্রাণে। ভাঙা বোতামে জড়িয়ে গেছি । চিৎকার করে বলতে চেয়েছি, হত্যাকারী তুমি। সুই সাইড নোট ভরে গেছে শান্ত বলয়ে। মৃত্যুর পর আবার বেঁচে উঠি আমি।

মা ভাত বেড়েছে বালিতে, একটাও কাকঁড় নেই পাতে....

(ছবিঃ ম্যাট অ্যান্ড্রেস) 

মৃগশিরার মাসের কবিতা ৯

Daniel Lindh//   www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  www.lab333style.com  www.instagram.com/lab_333  lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

বিপরীত 
      - শুভঙ্কর পাল 

দেয়ালের মসৃণ বেগুনি রঙ
রং শব্দে বরং শীতের কোলাজ
ফুটপাতে আগুন ও জটলা
বিপরীত সমীকরণে ছেঁড়া কম্বলের ওম
হুইসেল দিয়ে ট্রেন স্টেশনের শেড ছেড়ে যায়
ওর গর্ভে শীত
হামাগুড়ি নেমে আসে পাহাড় দেখার লোভ
ততক্ষণে তিব্বতি লামারা নেমে এসেছে পাইন ভেঙে
বুদ্ধের রাগ নেই
তবুও সীমানায় আগুন জ্বালাচ্ছে কেউ

(ছবিঃ ড্যানিয়েল লিন্ড) 

মৃগশিরার মাসের কবিতা ৮

Panos Tsagaris, A passing breath gold leaf, acrylic paint and silkscreen on canvas, 150x100 cm, 2016. Courtesy of the artist and Kalfayan Galleries, Athens-Thessaloniki.   www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  http://www.lab333style.com  https://instagram.com/lab_333  http://lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

বড়াইলবালক
           -রাজেশ শর্মা 


ওয় শাম কুছ অজীব থি, ইয়ে শাম ভী অজীব হে ----///কিশোর

শিল্পের চোখ সরিয়ে রেখেছি স্তোকবাক্যহীন,মুগ্ধতাহীন

যেন সমস্ত বল্কল ফেলে এসেছে জলপ্রপাতে
হরিণি এখন লাজরুণ, ধীর হয়েছে তার পা

নিয়নকুসুম! তোর ভ্রু র সামান্যে যে গভীরা জলপংক্তি

তার তরে
বড়াইল বালক সমস্ত সেচ-প্রকল্প ডিঙিয়ে
অঞ্জলিপুটে
সন্তপর্নে তুলে আনছে ডাহুকমরশুম

একটি আলায়িত ছবির ভিতর শরীর ক্রমশ

ছড়াতেছে....

(ছবিঃ প্যানোস সাগারিস)

মৃগশিরার মাসের কবিতা ৭

Painting by James Nares. He suspends himself over the canvas to create one continuous stroke with a large brush.  Interesting lines and movement!

শর্তসাপেক্ষে এঁটো হাত
                             -জ‍্যোতির্ময় মুখার্জি


এমনকি সারারাত ডুবখেলায়।জলের ফোঁটার মতো।এমন এক গোপন তারাখসা রাতে।হয়তো বিঁধে থাকে মৃত্যুর আদেশ।ঘন।এলোমেলো।ঝুল বারান্দায়।জীবাশ্মের শুকনো কোষপর্দা বেয়ে।ঢেউহীন খুলির ভিতর।আপাত শান্তি


সুযোগ মতো অনেকটা অবশিষ্ট ইশারায়
পোয়াতির কাঙাল সোহাগ মিশিয়ে
মাংসের শূণ্যতা থেকে শর্তসাপেক্ষে এঁটো হাত

(ছবিঃ জেমস ন্যারেস)

মৃগশিরার মাসের কবিতা ৬

noriko ambe    www.lab333.com  www.lablikes.tumblr.com  www.facebook.com/pages/LABSTYLE-by-LAB/189452871067225  www.pinterest.com/labstyle

 চুম্বক টান 
            -অভিশ্রুতি রায়


যেভাবে জাদু      খেলা হয়ে ওঠে

বিকেলের ঝিমিঝিমি শারীরিক বেয়ে

সেইখানেই লিটমাস ভিজে যায়

লাল থেকে নীল

          অার নীলে নীলে কত বিষের গন্ধ

নিশ্বাস চূড়ান্ত হলে অরন্য ভেদী হব

কত আলেয়া সুখ, নিস্তব্ধ সূর্যাস্ত...

গলা জুড়ে জড়োয়া নেমে অাসবে

অার লেখা পড়বে ব্যক্তিগত চুম্বকটান

(ছবিঃ ন্যারিকো অ্যাম্বে)

মৃগশিরার মাসের কবিতা ৫

Matthew Stone  www.lab333.com  www.facebook.com/pages/LAB-STYLE/585086788169863  www.lab333style.com  lablikes.tumblr.com  www.pinterest.com/labstyle

মাহবুব, দীর্ঘনিঃশ্বাস পাঠিও
                          -জ্যোতির্ময় বিশ্বাস


১.
সাক্ষাৎ মাত্রই চ'লে যেতে যেতে।
যাতায়াতকালে। বৃক্ষপর্বে। ভিক্ষায়...

এইভাবে তোমার জন্মদিন মনে আছে। তোমারও।

২.

পালকে হিম লাগে। ছিন্ন লাগে। তবু পাখিকে ক্ষমা ক’রে দেয়। কিন্তু মন খুব মাংসল একটা ব্যাপার। তাই পালক বললে ভুল হবে।

বাকি সব ঠিক আছে।
বাকি সব ঠিক আছে।
নষ্ট, হিম, ছিন্ন― এই তুলনাগুলি।


৩.

তোমাকে চিঠি লিখবো
আর তোমাকে চিৎকার

লিখবার আগে, খসখস পাঠাচ্ছি।
পাঠানো যায়। এখন তো তেমন পালকি পাওয়া গেছে।


৪.

দুটো চোখের ভিতর কোনো একটা বেশি বাঁশিময়
দু’পায়ের একজন বেশি ঘুঙুর

আর সবাই সমুদ্র হতে রাজি থাকে।


৫.

অভিজ্ঞতার কথা লিখবো
বাড়িয়ে বলবোনা কিচ্ছু।
তুমি অবাক হয়ে যাবে।

মাহবুব, দীর্ঘনিঃশ্বাস পাঠিও।

(ছবিঃ ম্যাথিউ স্টোন)